ভোরের আলো ফুটতেই হঠাৎ কালো মেঘে ঢেকে যায় রাজধানীর আকাশ। কিছুক্ষণ পরেই শুরু হয় ঝোড়ো হাওয়া, আর তার পরপরই নেমে আসে মুষলধারে বৃষ্টি। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে রামপুরা, বনশ্রী, নতুন বাজার, মিরপুর ও পল্লবীসহ ঢাকার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছে এই বৃষ্টি। ছুটির দিন শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসে সকালে এমন ঝুম বৃষ্টিতে চরম বিপাকে পড়েছেন অফিসগামী ও সাধারণ মানুষ।
পথচারীরা জানান, বৃষ্টি শুরুর আগে নগরজুড়ে তীব্র ঝোড়ো বাতাস বয়ে যায়। বৃষ্টির দাপটে বাতাসের গতি কিছুটা কমলেও থেমে থেমে বিজলি চমকানো আর বিকট বজ্রপাতে থমথমে পরিস্থিতি তৈরি হয়। হঠাৎ এমন দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং গণপরিবহনের সংকটে অনেককে রাস্তায় দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র আগেই এই বৃষ্টির আভাস দিয়েছিল। পূর্বাভাসে জানানো হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকার কথা বলা হয়।
আবহাওয়া অফিস আরও জানায়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তথ্য অনুযায়ী, শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও আগের ছয় ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়ার এমন আকস্মিক পরিবর্তনে গরমের তীব্রতা কিছুটা কমলেও সকালের তুমুল বৃষ্টিতে ভোগান্তি পেোহাতে হয়েছে নগরের বাসিন্দাদের।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন