সংবাদ

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
ছবি : সংবাদ

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অধিবেশনে পাঠানো এক বিশেষ ভিডিওবার্তায় সরকারের প্রধান এ তাগিদ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বার্তাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

ভিডিওবার্তায় বৈশ্বিক বাস্তবতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে আছি। এই সংকট কাটিয়ে উঠতে এখন আর কালক্ষেপণ করার সুযোগ নেই; আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে ময়দানে নামতে হবে।'

তিনি আরও উল্লেখ করেন, লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই অগ্রগতির ধারা ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা, পারস্পরিক সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অধিবেশনে পাঠানো এক বিশেষ ভিডিওবার্তায় সরকারের প্রধান এ তাগিদ দেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক বার্তাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

ভিডিওবার্তায় বৈশ্বিক বাস্তবতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমরা টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে নির্ধারিত সময়ের চেয়ে অনেকটা পিছিয়ে আছি। এই সংকট কাটিয়ে উঠতে এখন আর কালক্ষেপণ করার সুযোগ নেই; আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে একযোগে ময়দানে নামতে হবে।'

তিনি আরও উল্লেখ করেন, লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করা অত্যন্ত জরুরি। সেই সঙ্গে বিভিন্ন দেশের সফল অভিজ্ঞতা বিনিময় এবং সম্মিলিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে টেকসই অগ্রগতির ধারা ত্বরান্বিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম উচ্চপর্যায়ের অধিবেশনে (ইউএনজিএ-৮১) অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত