সংবাদ

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা লুট

নিজস্ব বার্তা পরিবেশক
নিজস্ব বার্তা পরিবেশক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা লুট
ছবি : সংবাদ

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে হাত-পা বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ নামের এক চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানাটির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি দুষ্কৃতকারী দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা ছিল না। দুর্বৃত্তরা মুখে মাস্ক পরা অবস্থায় ঘরে ঢুকে ওই চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে লকারে থাকা নগদ ৭০ লাখ টাকা নিয়ে সটকে পড়ে।

কারখানার ম্যানেজার জানান, 'রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে ঢুকে তারা চায়নিজ কর্মকর্তাকে জিম্মি করে লকারের ৭০ লাখ টাকা নিয়ে গেছে। যে পাশ দিয়ে তারা ঢুকেছিল, সেদিকে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, ‘সুতিপাড়া এলাকায় ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুষ্কৃতকারী ঢুকে ওই চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগী দাবি করেছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

ধামরাইয়ে চীনা কর্মকর্তাকে বেঁধে লকারের ৭০ লাখ টাকা লুট

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে হাত-পা বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিমিটেড’ নামের এক চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কারখানাটির কর্মকর্তাদের সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই নিজের কক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি দুষ্কৃতকারী দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তা ব্যবস্থা বা সিসিটিভি ক্যামেরা ছিল না। দুর্বৃত্তরা মুখে মাস্ক পরা অবস্থায় ঘরে ঢুকে ওই চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে এবং হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তাঁর কাছ থেকে চাবি নিয়ে লকারে থাকা নগদ ৭০ লাখ টাকা নিয়ে সটকে পড়ে।

কারখানার ম্যানেজার জানান, 'রাত ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে ঢুকে তারা চায়নিজ কর্মকর্তাকে জিম্মি করে লকারের ৭০ লাখ টাকা নিয়ে গেছে। যে পাশ দিয়ে তারা ঢুকেছিল, সেদিকে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা জানান, ‘সুতিপাড়া এলাকায় ব্যাটারি কারখানার দোতলায় তিনজন দুষ্কৃতকারী ঢুকে ওই চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে যায় বলে ভুক্তভোগী দাবি করেছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করছে। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত