ভোলার মনপুরা উপজেলায় মসজিদে নামাজ পড়তে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন। এ ঘটনার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ছাত্র-শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক নেতারা। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোলা-ইলিশা সড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখা হয়।
কর্মসূচিতে পরানগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজ, হালিমা খাতুন গার্লস স্কুল, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও পরানগঞ্জ দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা একাত্মতা প্রকাশ করেন।
স্থানীয় ও আন্দোলনকারীদের সূত্রে জানা গেছে, রোববার (২০ সেপ্টেম্বর) এশার নামাজ আদায় করতে মনপুরা উপজেলা মসজিদে যান নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন। সেখানে পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক মো. হেলাল উদ্দিন, কামাল হোসেন শাহীন, জুন্নু রায়হান, কাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইউছুফ, কাছিয়া ইউনিয়ন বিজেপির সহসভাপতি আলমগীর, পরানগঞ্জ কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কাশেম, হালিমা খাতুন গার্লস স্কুলের প্রধান শিক্ষক টিপু সুলতান, পরানগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার মো. বেলায়েত হোসেন, ছাত্রনেতা মাহি, সুমন ও মনজুসহ স্থানীয় ব্যক্তিত্বরা।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন