সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলকালে অংশ নেওয়া সাধারণ মানুষ ও নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। পরে প্রেসক্লাব প্রাঙ্গণে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে প্রতিবাদ জানানো হয়।
পরবর্তী সমাবেশে বক্তারা মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। তারা প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং গাজী নজরুলের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।
বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকরা আশঙ্কা প্রকাশ করে বলেন, রাজনৈতিক পরিচয় বা প্রভাবের কারণে যাতে মূল তদন্ত ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে মরিয়ম খাতুনের পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তারা। কর্মসূচি চলাকালে কিছুটা সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে তা শান্তিপূর্ণভাবে শেষ হয়।

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন