সংবাদ

রাতেই পারিবারিক কবরস্থানে শায়িত হবেন মরিয়ম

প্রতিনিধি, সাতক্ষীরা
প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

রাতেই পারিবারিক কবরস্থানে শায়িত হবেন মরিয়ম

বাড়ির সামনে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দেখা যাচ্ছে কয়েকটি পুরোনো কবর। তার পাশেই খোঁড়া হয়েছে আরেকটি নতুন কবর। স্বজনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মরিয়ম খাতুনের মরদেহের জন্য।

স্বজনেরা জানিয়েছেন, মরদেহ ঢাকা থেকে খুলনার কয়রা হয়ে ট্রলারে গাবুরার বাড়িতে পৌঁছাতে রাত গড়াবে। মরদেহ পৌঁছালেই দ্রুত জানাজা ও দাফন সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

মরিয়মের চাচি মুন্নী খাতুন জানান, তার স্বামী মিলন সরদার প্রবাসে থাকায় দাফনের সব প্রস্তুতি তাকে ও স্বজনদের একাই সামলাতে হচ্ছে। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্সে মরদেহের সঙ্গে প্রায় নয়জন লোক আসছেন। মরদেহ পৌঁছাতে অন্তত রাত ১২টা বাজবে। পৌঁছানো মাত্রই গোসল ও জানাজা শেষে রাতেই দাফন সম্পন্ন করা হবে।’

স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানান, শিশু বয়সে ঘূর্ণিঝড় আইলার পর থেকেই মরিয়ম ঢাকায় বড় হয়েছেন। সেখানকার একটি স্কুলে পড়াশোনা করতেন এবং এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। এত অল্প বয়সে তার এমন নির্মম পরিণতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে গত রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মরিয়মের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় মরিয়মের স্বামী ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে। ইতিমধ্যেই পুলিশ সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে। ঘটনার পর থেকে অন্য আসামি ওবায়দুর পলাতক রয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রাতেই পারিবারিক কবরস্থানে শায়িত হবেন মরিয়ম

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত