সংবাদ

চুয়েট গেটে ৪ রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পিএম

চুয়েট গেটে ৪ রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা
ছবি : সংবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটক এলাকার খাবার দোকানগুলোতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৪টি রেস্তোরাঁকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চুয়েট গেট সংলগ্ন বাছা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং আইমিন’স কিচেনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া জেস্টো রেস্টুরেন্টকে ২০ হাজার এবং চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, বাসি খাবার পরিবেশন, খাবারে ক্ষতিকর রঙ ও পোড়া তেলের ব্যবহার এবং শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ বিক্রির প্রমাণ মেলে।

অভিযান পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, রাউজান উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চুয়েট গেটে ৪ রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রধান ফটক এলাকার খাবার দোকানগুলোতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদান ব্যবহারের প্রমাণ পাওয়ায় ৪টি রেস্তোরাঁকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে চুয়েট গেট সংলগ্ন বাছা বাবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং আইমিন’স কিচেনকে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া জেস্টো রেস্টুরেন্টকে ২০ হাজার এবং চাঁদপুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ, বাসি খাবার পরিবেশন, খাবারে ক্ষতিকর রঙ ও পোড়া তেলের ব্যবহার এবং শিল্পকারখানায় ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল লবণ বিক্রির প্রমাণ মেলে।

অভিযান পরিচালনাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. ইয়াসিন, রাউজান উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আনিছুজ্জামান উপস্থিত ছিলেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত