সংবাদ

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭ এএম

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার
ছবি : সংগৃহীত

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি জানান, বর্তমানে ভারতীয় হাইকমিশন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংস্থাটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান উপহাইকমিশনার। সোমবার এফবিসিসিআইয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার তাগিদ দেন ভারতীয় উপহাইকমিশনার।

বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন পবনকুমার বাধে। তিনি জানান, এই যৌথ টাস্কফোর্স গঠনের কাজ দ্রুত করতে উভয় দেশের সরকারের সঙ্গে তার দপ্তর নিয়মিত যোগাযোগ রাখছে। এ উদ্যোগ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা চান তিনি।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে যৌথ টাস্কফোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করা হয়েছে: ভারতের উপহাইকমিশনার

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশিদের জন্য ভারতে ভ্রমণের সব ধরনের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির উপহাইকমিশনার পবনকুমার তুলসীদাস বাধে। তিনি জানান, বর্তমানে ভারতীয় হাইকমিশন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক ভিসা ইস্যু করা হচ্ছে।

রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের কার্যালয়ে সংস্থাটির প্রশাসক মো. ফজলুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা জানান উপহাইকমিশনার। সোমবার এফবিসিসিআইয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের এই তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূরীকরণ এবং দুই দেশের বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার করার তাগিদ দেন ভারতীয় উপহাইকমিশনার।

বাণিজ্য ও বিনিয়োগ সহজীকরণের লক্ষ্যে একটি ‘বিজনেস-টু-বিজনেস’ (বিটুবি) টাস্কফোর্স গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেন পবনকুমার বাধে। তিনি জানান, এই যৌথ টাস্কফোর্স গঠনের কাজ দ্রুত করতে উভয় দেশের সরকারের সঙ্গে তার দপ্তর নিয়মিত যোগাযোগ রাখছে। এ উদ্যোগ বাস্তবায়নে এফবিসিসিআইয়ের নেতৃত্বে বাংলাদেশের বেসরকারি খাতের সহযোগিতা চান তিনি।

বৈঠকে এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে যৌথ টাস্কফোর্স অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করতে পারে। উদীয়মান ও সম্ভাবনাময় খাতগুলোতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের উদ্যোক্তাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত