শ্রীলঙ্কাকে ১৪৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমসে নারী ক্রিকেটে পুনরায় সোনার পদক জয় করেছে ভারত। ফাইনালে ব্যাটিং ও বোলিং–দুই বিভাগেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখে আগের আসরের সাফল্য ধরে রাখল হারমনপ্রীত কৌরের দল।
জাপানের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। বড় সংগ্রহ গড়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলার লক্ষ্য নিয়ে খেলতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ২১৬ রান তোলে ভারত। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।
২১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পেস ও স্পিন আক্রমণের মুখে শ্রীলঙ্কা শুরুতেই বিপর্যয় পড়ে। দলীয় ৪৯ রান তুলতেই সাজঘরে ফেরেন ৬ জন ব্যাটার। শ্রীলঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তুও দলকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত ১৫.৪ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
১৪৭ রানের বড় জয়ে উৎসবের সাথে সোনা নিশ্চিত করে ভারত। এই জয়ের মাধ্যমে এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় সোনা জয়ের পাশাপাশি টানা দুই আসরে শ্রেষ্ঠত্ব ধরে রাখল ভারতীয় নারী ক্রিকেট দল।
/

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন