বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে মাইক্রোপ্লাস্টিক দূষণ শনাক্তকরণ ও পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণাকে এগিয়ে নিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার। নতুন এই গবেষণাগারে মাইক্রোপ্লাস্টিক শনাক্তে ফোরিয়ার-ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) ইমেজিং প্রযুক্তি ব্যবহার করা হবে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে গবেষণাগারটির আনুষ্ঠানিক উদ্বোধন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষণাগারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রকল্পের উপপ্রকল্প ব্যবস্থাপক ড. হালিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে ছিলেন স্পেকট্রালিটি সায়েন্টিফিক ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ফিল্ড সার্ভিস বিশেষজ্ঞ অমিত বি. রানে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনোওয়ার্থ অ্যানালিটিক্যাল লিমিটেডের নির্বাহী পরিচালক আসিফ চৌধুরী। এ সময় রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজসহ সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি অত্যন্ত আনন্দের ও স্মরণীয়। গবেষণার ক্ষেত্রে এই উদ্যোগ নতুন এক দ্বার উন্মোচন করেছে। উপকূলীয় অঞ্চলে প্লাস্টিক দূষণ নির্ণয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ই প্রথম কাজ শুরু করছে।’ উপাচার্য আরও বলেন, ‘এই গবেষণা কার্যক্রম অব্যাহত থাকলে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, পুরো উপকূলীয় অঞ্চলে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। গবেষণার ক্ষেত্রে ববি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। এটি আমাদের জন্য একটি মাইলফলক। মাইক্রোপ্লাস্টিক মানুষের জীবন ও পরিবেশের ওপর যে ক্ষতিকর প্রভাব ফেলছে, গবেষণার মাধ্যমে তা জাতির সামনে তুলে ধরা সম্ভব হবে।’
জানা গেছে, ‘বাংলাদেশের উপকূলীয় এলাকায় মাইক্রোপ্লাস্টিক দূষণ’ শীর্ষক উপপ্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। আধুনিক এফটিআইআর ইমেজিং প্রযুক্তির সাহায্যে পরিবেশের বিভিন্ন উপাদান ও নমুনা থেকে মাইক্রোপ্লাস্টিক নিখুঁতভাবে শনাক্ত ও বিশ্লেষণ করা যাবে।
উদ্বোধন শেষে গবেষক ও সংশ্লিষ্টদের জন্য এফটিআইআর প্রযুক্তির ব্যবহার নিয়ে হাতে-কলমে একটি প্রশিক্ষণ কর্মশালা পরিচালিত হয়।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন