নওগাঁর নিয়ামতপুরে একটি পুকুর থেকে মহিদুল (৪৫) নামের এক ভাঙাড়ি ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুর থেকে লাশটি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। নিহত মহিদুল নিয়ামতপুর উপজেলার ছাতড়া নিস্তানী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে ভাঙাড়ির ব্যবসা করতেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই মহিদুলের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি স্বজনেরা। আজ মঙ্গলবার সকালে ছাতড়া গরুর হাটের পূর্ব পাশের পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিয়ামতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মহিদুলের পরিবারের দাবি, তিনি নিয়মিত মাদক সেবন করতেন। স্বজনদের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। তবে তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন