সংবাদ

আক্ষেপের রাতেও পর্তুগালের বাজিমাত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ এএম

আক্ষেপের রাতেও পর্তুগালের বাজিমাত
ছবি : সংগৃহীত

গোলের জন্য একের পর এক চেষ্টা, জালে বল জড়িয়েও শেষ পর্যন্ত অফসাইডের হতাশায় পুড়তে হওয়া–লিসবনের রাতটি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল শুধুই আক্ষেপের। তবে অধিনায়কের গোল না পাওয়ার এ আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন জোয়াও ফেলিক্স। তার দূরপাল্লার একমাত্র গোলেই ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্বাগতিক পর্তুগাল। ম্যাচের ২২ মিনিটে ডেডলক ভাঙেন ফেলিক্স। নুনো মেন্দেসের থেকে বল পেয়ে দূর থেকে জোরালো শট নেন তিনি। ওয়েলস ডিফেন্ডার বেন ডেভিসের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পরাস্ত হন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

ম্যাচের প্রথমার্ধেই গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন ৪১ বছর বয়সী তারকা রোনালদো। বিরতির পর ৫৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে ওয়েলসের জাল কাঁপান তিনি। আনন্দে উদযাপনে মাতলেও ভিএআরের (VAR) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। ৬৭ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত রোনালদোর একাধিক আক্রমণ গোলমুখে গিয়ে ব্যর্থ হয়।

অন্যদিকে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ওয়েলসের ব্রেনান জনসনের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে স্বস্তি পায় পর্তুগাল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই শুভসূচনা করে পর্তুগিজরা।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

আক্ষেপের রাতেও পর্তুগালের বাজিমাত

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোলের জন্য একের পর এক চেষ্টা, জালে বল জড়িয়েও শেষ পর্যন্ত অফসাইডের হতাশায় পুড়তে হওয়া–লিসবনের রাতটি ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য ছিল শুধুই আক্ষেপের। তবে অধিনায়কের গোল না পাওয়ার এ আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন জোয়াও ফেলিক্স। তার দূরপাল্লার একমাত্র গোলেই ওয়েলসকে ১-০ ব্যবধানে হারিয়ে উয়েফা নেশনস লিগের শিরোপা ধরে রাখার অভিযান জয় দিয়ে শুরু করেছে পর্তুগাল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) লিসবনের জোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে স্বাগতিক পর্তুগাল। ম্যাচের ২২ মিনিটে ডেডলক ভাঙেন ফেলিক্স। নুনো মেন্দেসের থেকে বল পেয়ে দূর থেকে জোরালো শট নেন তিনি। ওয়েলস ডিফেন্ডার বেন ডেভিসের গায়ে লেগে দিক পরিবর্তন করলে পরাস্ত হন গোলরক্ষক ড্যানি ওয়ার্ড।

ম্যাচের প্রথমার্ধেই গোলের বেশ কয়েকটি সুযোগ মিস করেন ৪১ বছর বয়সী তারকা রোনালদো। বিরতির পর ৫৬ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে ওয়েলসের জাল কাঁপান তিনি। আনন্দে উদযাপনে মাতলেও ভিএআরের (VAR) পর্যালোচনায় অফসাইডের কারণে গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি। ৬৭ মিনিটে মাঠ ছাড়ার আগপর্যন্ত রোনালদোর একাধিক আক্রমণ গোলমুখে গিয়ে ব্যর্থ হয়।

অন্যদিকে ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ওয়েলসের ব্রেনান জনসনের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসলে স্বস্তি পায় পর্তুগাল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়েই শুভসূচনা করে পর্তুগিজরা।

/ 

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত