সংবাদ

এক ম্যাচেই একাধিক রেকর্ডের সমীকরণ কোহলির সামনে

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ এএম

এক ম্যাচেই একাধিক রেকর্ডের সমীকরণ কোহলির সামনে
ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নামার আগে দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ভারতের ব্যাটিং তারকা বিরাট কোহলি। রোববার তিরুবনন্তপুরমে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচেই বেশ কিছু বড় কীর্তি গড়ার সুবর্ণ সুযোগ রয়েছে তার।

ক্যারিবীয়দের বিপক্ষে বরাবরের মতোই অনন্য কোহলি। এ পর্যন্ত ৪৩টি ম্যাচের ৪১টি ইনিংসে ৬৬.৫০ গড়ে তার সংগ্রহ ২,২৬১ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রয়েছে ৯টি সেঞ্চুরি ও ১১টি ফিফটির অভিজ্ঞতা। এবারও সেই ছন্দের ধারাবাহিকতা বজায় থাকলে শচীন টেন্ডুলকারের বেশ কয়েকটি ঐতিহাসিক রেকর্ড হাতছানি দিচ্ছে তাকে।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা রানের তালিকায় শচীনের পরেই অবস্থান করছেন কোহলি। ৩১৪টি ম্যাচে তার সংগ্রহ ১৪,৯৪১ রান। মাত্র ৫৯ রান করতে পারলেই ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫,০০০ রান স্পর্শ করবেন তিনি। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে তার বর্তমান সেঞ্চুরি সংখ্যা ৮৫টি।

লিস্ট ‘এ’ ক্রিকেটেও শচীনকে স্পর্শের খুব কাছাকাছি রয়েছেন কোহলি। বর্তমানে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার সেঞ্চুরি সংখ্যা ৫৯টি, যেখানে শচীনের সর্বোচ্চ রেকর্ড ৬০টি। ঘরের মাঠে সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরির তালিকায় শচীনের ৪২টি সেঞ্চুরির ঠিক পেছনেই ৪১টি সেঞ্চুরি নিয়ে ওত পেতে আছেন তিনি। এছাড়া ভারতের মাটিতে একদিনের ম্যাচে শচীনের করা ৬,৯৭৬ রান ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন মাত্র ১১০ রান।

এমনিতেই চলতি বছরে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন এই ব্যাটার। ছয়টি ইনিংসে ৬৪ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৮৪ রান। সেই ধারাবাহিকতা বজায় থাকলে তিরুবনন্তপুরমে আরও এক স্মরণীয় ইনিংস উপহার দিতে পারেন ভারতের সাবেক অধিনায়ক।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

এক ম্যাচেই একাধিক রেকর্ডের সমীকরণ কোহলির সামনে

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত