ফেনী শহর ব্যবসায়ী সমিতির শহীদ শহীদুল্লা কায়সার সড়কের পূর্ব শাখার নির্বাচনে চেয়ার প্রতীকের মো. জানে আলম ভূঞা ও হেলাল উদ্দিন আহাম্মেদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ফেনী শহর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আশরাফুল হায়দার রিঙ্কু। নির্বাচনে সভাপতি পদে মো. জানে আলম ভূঞা ১৪০ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাস্টার আহসান উল্লাহ পান ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হেলাল উদ্দিন আহাম্মেদ, যেখানে তার নিকটতম প্রার্থী গোলাম সারোয়ার পান ৬০ ভোট।
এ ছাড়া সহসভাপতি পদে মো. ইসমাইল হোসেন লিটন (১৩৫ ভোট), সহসাধারণ সম্পাদক পদে সৈয়দ মাসুদুর রহমান মাসুদ (১২০ ভোট), কোষাধ্যক্ষ পদে মো. মাইন উদ্দিন সুমন (১১৯ ভোট) বিজয়ী হয়েছেন। সদস্য পদে জয় পেয়েছেন মো. ইয়াছিন (১২৬ ভোট) ও মো. জাফর উল্ল্যাহ (১০৩ ভোট)।
নবনির্বাচিত সভাপতি মো. জানে আলম ভূঞা পূর্ণ প্যানেলকে বিজয়ী করায় সকল ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শহরের যানজট ও জলাবদ্ধতা দূর করার পাশাপাশি ব্যবসায়ীদের যেকোনো সমস্যায় পাশে থেকে দ্রুত সমাধান করা হবে।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন