চাঁদপুর সদরের ওয়ারলেস এলাকায় অবৈধভাবে পণ্য উৎপাদন ও মোড়কজাতকরণের দায়ে 'আল মদিনা ফুড প্রোডাক্টস' নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং এর মালিককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয় (কুমিল্লা)-এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, আল মদিনা ফুড প্রোডাক্টস বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই অবৈধভাবে 'স্ট্যান্ডার্ড মার্ক' ব্যবহার করে চানাচুর ও আচার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করে আসছিল। এতে বিএসটিআই আইন ও ওজন-পরিমাপ মানদণ্ড আইন লঙ্ঘিত হয়।
অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা। এ সময় বিএসটিআইয়ের পরিদর্শক মো. লুৎফর রহমান ও ফিল্ড অফিসার এস এম শাকিল ইউসুফ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন