ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) নির্দিষ্ট সদস্যদের জন্য বিশেষ ‘প্রায়োরিটি ব্যাংকিং’ সুবিধা চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সুশাসন, স্বচ্ছতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকার স্বীকৃতি হিসেবে তাঁদের জন্য কাস্টমাইজড আর্থিক ও জীবনযাত্রার সুবিধার প্যাকেজ আনা হয়েছে।
চুক্তি অনুযায়ী, প্রযোজ্য শর্ত সাপেক্ষে যোগ্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা বিশেষ কিছু সেবা ও সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে-আইসিএবি সদস্যপদ ও প্র্যাকটিশনার ফি-তে সাশ্রয়, নির্দিষ্ট পণ্যে ক্যাশব্যাক ও ফি মওকুফ, বাছাইকৃত লাইফস্টাইল ও ভ্রমণ সুবিধা এবং বিনামূল্যে ডেবিট কার্ড পাওয়ার সুযোগ।
এ ছাড়া আইসিএবি সদস্যরা নিবেদিত রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা, ব্যাংক্যাসুরেন্স এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিকের মাধ্যমে শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এনামুল হক বলেন, ‘সুশাসন ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আইসিএবির সঙ্গে এই অংশীদারত্ব তাদের সেই অবদানকে স্বীকৃতি দেয়।’
আইসিএবির প্রেসিডেন্ট সাব্বির আহমেদ এফসিএ বলেন, ‘আমাদের সদস্যদের জন্য সময় উপযোগী সেবা উপস্থাপন করা আইসিএবির অন্যতম লক্ষ্য। এই সহযোগিতা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের পেশাগত ও ব্যক্তিগত আর্থিক চাহিদা মেটাতে সহায়ক হবে।’
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানেরই ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন