সংবাদ

চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ, সমস্যার সমাধান এখন মুঠোফোনেই

জাহিদুর রহমান, কুমিল্লা
জাহিদুর রহমান, কুমিল্লা
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ, সমস্যার সমাধান এখন মুঠোফোনেই
ছবি : সংবাদ

রাস্তার বাতি নষ্ট, ড্রেন বন্ধ, ময়লা-আবর্জনা জমে থাকা কিংবা নগরের অন্য যেকোনো নাগরিক সমস্যা নিয়ে অভিযোগ জানাতে এখন আর সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়ে ঘুরতে হবে না। মুঠোফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানানো যাবে এসব সমস্যা। নগরবাসীর সেবা আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন এই অ্যাপ চালু করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও আমন্ত্রিত অতিথিরা অ্যাপটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর কোড স্ক্যান করে মুঠোফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর নগরের যেকোনো সমস্যা বা নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ অ্যাপের মাধ্যমে সিটি করপোরেশনকে জানানো যাবে।

তিনি জানান, কোনো সমস্যা জানানোর পর তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার পরও ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

চালু হলো ‘আমার কুমিল্লা’ অ্যাপ, সমস্যার সমাধান এখন মুঠোফোনেই

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাস্তার বাতি নষ্ট, ড্রেন বন্ধ, ময়লা-আবর্জনা জমে থাকা কিংবা নগরের অন্য যেকোনো নাগরিক সমস্যা নিয়ে অভিযোগ জানাতে এখন আর সিটি করপোরেশনের কার্যালয়ে গিয়ে ঘুরতে হবে না। মুঠোফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই জানানো যাবে এসব সমস্যা। নগরবাসীর সেবা আরও সহজ ও দ্রুততর করার লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশন এই অ্যাপ চালু করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু ও আমন্ত্রিত অতিথিরা অ্যাপটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা জেলা শাখার সভাপতি শাহ মো. আলমগীর খানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, কিউআর কোড স্ক্যান করে মুঠোফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে। এরপর নগরের যেকোনো সমস্যা বা নাগরিক সেবা-সংক্রান্ত অভিযোগ অ্যাপের মাধ্যমে সিটি করপোরেশনকে জানানো যাবে।

তিনি জানান, কোনো সমস্যা জানানোর পর তা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে। কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগ পাওয়ার পরও ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত