মাঠের দুর্দান্ত পারফরম্যান্স কিংবা একক নৈপুণ্য দেখিয়ে ব্যালন ডি’অরের লড়াইয়ে নতুন কোনো সমীকরণ তৈরির সুযোগ আর রইল না। ২০২৬ সালের ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারের ভোট গ্রহণের নির্ধারিত সময়সীমা সোমবার (২৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচিত সাংবাদিক ও জুরি সদস্যরা তাদের পছন্দের ভোট ইতোমধ্যে জমা দিয়ে দিয়েছেন।
ফলে আগামী দিনগুলোতে কোনো ফুটবলার মাঠে গোল, অ্যাসিস্ট কিংবা অলৌকিক কিছু করে দেখালেও তা এবারের ব্যালন ডি’অরের ফলাফলে কোনো ধরনের প্রভাব ফেলবে না। ভোটের হিসাব-নিকাশ শেষে বিজয়ী কে হচ্ছেন–তা এখন কেবলই সময়ের অপেক্ষা। আগামী ২৬ অক্টোবর লন্ডনের এক জমকালো সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বর্ষসেরা ফুটবলারের নাম।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘ডেইলি পোস্ট’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্যালন ডি’অরের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের পর জমা হওয়া ভোট পরিবর্তনের বা নতুন করে যুক্ত করার আর কোনো সুযোগ থাকে না। জুরি বোর্ডের গোপনীয়তার কারণে কারা কত ভোট পেয়েছেন কিংবা কে শীর্ষে আছেন, তা আনুষ্ঠানিক ঘোষণার আগে জানার কোনো উপায় নেই।
এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বেশ কয়েকজন তারকাকে নিয়ে ফুটবলবিশ্বে জোর আলোচনা চলছে। রেসে বরাবরের মতোই আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামাল, ইংলিশ গোলমেশিন হ্যারি কেইন এবং ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে।
তবে জুরিদের মন জয় করে কার মাথায় উঠতে যাচ্ছে ২০২৬ সালের বর্ষসেরার মুকুট, তা দেখতে ২৬ অক্টোবর রাত পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে ফুটবলপ্রেমীদের।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন