সংবাদ

মাদ্রিদের আদালতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ এএম

মাদ্রিদের আদালতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো ও বার্সা সভাপতি লাপোর্তা। ছবি : সংগৃহীত

স্প্যানিশ ফুটবলের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মাঠের লড়াই এবার রূপ নিল আইনি যুদ্ধে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মানহানির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছে বার্সেলোনা। আগামী ২৫ নভেম্বর মাদ্রিদের একটি আদালতে উভয় পক্ষকে সমঝোতা শুনানির জন্য তলব করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত মে মাসে। স্প্যানিশ ফুটবলে আলোচিত ‘নেগ্রেইরা কাণ্ড’ নিয়ে এক সংবাদ সম্মেলনে বার্সেলোনার তীব্র সমালোচনা করেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। তিনি ঘটনাটিকে স্প্যানিশ ফুটবলের ‘ব্যবস্থাগত দুর্নীতি’ ও সংস্থার ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি বলে অভিহিত করেন। এমনকি এ বিষয়ে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার কাছে বিপুল নথি পাঠানোর হুশিয়ারিও দেন তিনি।

পেরেসের এমন বক্তব্যের পরপরই কঠোর প্রতিক্রিয়া জানায় বার্সেলোনা। কাতালান ক্লাবটির দাবি, রিয়ালের সভাপতির দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং যা সরাসরি ক্লাবের প্রাতিষ্ঠানিক সুনাম ক্ষুণ্ন করেছে। পরবর্তীতে জুন মাসে আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয় বার্সা।

স্পেনের দণ্ডবিধির ২০৫ ধারা অনুযায়ী, আনুষ্ঠানিক মানহানি মামলা করার আগে আদালতের মধ্যস্থতায় সমঝোতার একটি বাধ্যবাধকতা রয়েছে। ২৫ নভেম্বরের শুনানিতে পেরেসকে তার বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহারের আহ্বান জানাবে বার্সেলোনা।

বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, শুনানিতে পেরেস তার বক্তব্য প্রত্যাহার না করলে কিংবা উপস্থিত না থাকলেও আইনি প্রক্রিয়া যথানিয়মে এগিয়ে নেওয়া হবে।

এর আগে বার্সার সহসভাপতি রাফায়েল ইউস্তে অভিযোগ করেছিলেন, বর্তমান মৌসুমে ক্লাবটিকে অস্থিতিশীল করতে এবং মানহানি করতেই ফ্লোরেন্তিনো উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যাচার করছেন। দীর্ঘদিনের ঐতিহ্যে আঘাত হানায় এবার আদালতের মাধ্যমে কড়া জবাব দিতে চায় তারা। ২৫ নভেম্বরের শুনানির ওপরই নির্ভর করছে রিয়াল-বার্সার এই দ্বন্দ্ব কি সমঝোতায় মিটবে নাকি দীর্ঘ আইনি লড়াইয়ে রূপ নেবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মাদ্রিদের আদালতে মুখোমুখি হচ্ছে রিয়াল ও বার্সা

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত