সংবাদ

ফাঁস হলো নির্বাচনের আগেই নেতানিয়াহুর গোপন সফর

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ এএম

ফাঁস হলো নির্বাচনের আগেই নেতানিয়াহুর গোপন সফর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন। দীর্ঘদিন গুঞ্জনের পর অবশেষে এ সফরের সত্যতা স্বীকার করেছে আবুধাবি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে আরব আমিরাত সরকার আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা নিশ্চিত করে। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার আগে নেতানিয়াহুকে আমিরাতি প্রেসিডেন্ট আগাম সতর্ক করেছিলেন কি না–তা নিয়ে নতুন করে বিতর্ক তুঙ্গে ওঠার পরই এই সফরের খবর প্রকাশ্যে এল।

আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানিয়েছে, বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা সহযোগিতা এবং তা আরও জোরদার করার বিভিন্ন উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের এক সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার ১০ দিন আগে আমিরাতের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে তৎকালীন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের একটি হুমকির বিষয়ে সতর্ক করেছিলেন। সিনওয়ার নাকি একটি 'বড় ধরনের চমক' দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এমনকি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতকেও একই বার্তা দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠে। তবে নেতানিয়াহুর কার্যালয় এসব তথ্য শুরু থেকেই অস্বীকার করে আসছে।

আইনসভা নির্বাচনের মাত্র এক মাস আগে নেতানিয়াহুর এই গোপনীয় সফর ইসরায়েলি রাজনীতিতেও তোলপাড় সৃষ্টি করেছে। আগামী নির্বাচনে আসন ধরে রাখার লড়াইয়ে থাকা নেতানিয়াহু বর্তমানে জনমত জরিপে পিছিয়ে রয়েছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট।

উল্লেখ্য, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 'আব্রাহাম অ্যাকর্ডস' চুক্তির পর থেকে ইসরায়েল ও আরব আমিরাতের সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফাঁস হলো নির্বাচনের আগেই নেতানিয়াহুর গোপন সফর

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত