দেশের উচ্চশিক্ষার অঙ্গনে ফের এক গৌরবোজ্জ্বল ইতিহাস সৃষ্টি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মর্যাদাপূর্ণ টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাবি।
এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও বিশ্বখ্যাত এই র্যাংকিংয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছিল প্রতিষ্ঠানটি। বুধবার প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আন্তর্জাতিক এই র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক এই জয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় এই আনন্দ সংবাদ জানানো হয়।
উপাচার্য তার প্রতিক্রিয়ায় বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
উপাচার্য দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও বহুদূর এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার পরিধি সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক খ্যাতনামা জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বহুগুণ বৃদ্ধি করেছে।
গবেষকদের উৎসাহ জোগাতে গবেষণার এই প্রণোদনা ভবিষ্যতেও একইভাবে অব্যাহত রাখা হবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, এবারের তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১ থেকে এক হাজার ব্র্যাকেটে অ্যালফাবেটিক ক্রমানুসারে যৌথভাবে শীর্ষস্থান দখল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ বা এআইইউবি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা ডিআইইউ এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি বা এনএসইউ।
টিচিং, রিসার্চ এনভাইরনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক—এই গুরুত্বপূর্ণ পাঁচটি মূল সূচকের ওপর প্রাপ্ত পয়েন্ট ও মানদণ্ডের ভিত্তিতে এই বিশ্বর্যাংকিং প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন। গবেষকদের জন্য আর্থিক প্রণোদনা বৃদ্ধি এবং প্রশাসনের সময়োপযোগী ও যুগান্তকারী পদক্ষেপে জাবির এই ধারাবাহিক সাফল্য দেশের পুরো শিক্ষাব্যবস্থাকে নতুন এক উচ্চতায় পৌঁছে দিয়েছে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন