সংবাদ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
জেলা বার্তা পরিবেশক, গাজীপুর
প্রকাশ: ৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামক আটতলা ভবনের তিন তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে তা নিয়ন্ত্রণে যোগ দেয় কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট।

বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরীর ডেগের চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) বেলা ২টা ৪৪ মিনিটের দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামক আটতলা ভবনের তিন তলায় এ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে প্রথমে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট বিকেল ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরবর্তীতে তা নিয়ন্ত্রণে যোগ দেয় কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের আরও দুটি ইউনিট।

বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ এখনো জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত