ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক উচ্ছেদ অভিযান বন্ধ এবং গ্রেপ্তার চার নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন অটোরিকশাচালকেরা। সমাবেশ থেকে দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা দৈনিক বাংলা মোড়ে যান এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করা হয়।
সমাবেশে সংগঠনের সভাপতি এস এম আবুবকর সিদ্দিক বলেন, “আমরা দেশ পরিচালনায় সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। কিন্তু অন্যায়ভাবে গ্রেপ্তার করা আমাদের চার নেতাকে আগামী তিন কার্যদিবসের মধ্যে (৪৮ ঘণ্টা) নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং রিকশা উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। তা না হলে সামনে কঠোর থেকে কঠোরতর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে, যা ঠেকানোর ক্ষমতা কারও থাকবে না।”
বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ রিকশাচালকেরা উচ্ছেদ ও বিদ্যুৎ বিচ্ছিন্নের কারণে আয় বন্ধের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর দুপুরে রাজধানীর সবুজবাগ থানা এলাকা থেকে ব্যাটারিচালিত রিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের চার নেতা–সবুজবাগ থানা কমিটির সভাপতি আকবর, তার ছেলে ইয়াসিন, সেন্টু এবং রহিম মহাজনকে পুলিশ গ্রেপ্তার করে। তাদের মুক্তির দাবিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
/

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন