টাঙ্গাইলের নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহম্মেদ, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসানের সঞ্চালনায় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ‘গণমাধ্যমে প্রকাশিত সংবাদ জনমনে ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সবসময় সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করতে হবে।’
একই সঙ্গে গণমাধ্যমকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন