সংবাদ

অবৈধ মজুত গ্যাস সিলিন্ডার সরকারি দামে বিক্রি করলো ভোক্তা অধিকার

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পিএম

অবৈধ মজুত গ্যাস সিলিন্ডার সরকারি দামে বিক্রি করলো ভোক্তা অধিকার
মানিকগঞ্জের সাটুরিয়া ও দরগ্রাম বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারে অবৈধ মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। এ সময় ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে অবৈধভাবে মজুত করা ১২৭টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজার ও দরগ্রাম বাজারে এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট রোধ, অবৈধ মজুত বন্ধ এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৪০ ধারায় ৫ হাজার টাকা, সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৪০ ধারায় ৫ হাজার টাকা এবং একই বাজারের মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৪০ ও ৪৪ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনাকালে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝর্না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা সিলিন্ডারগুলো বর্তমান সরকারি বাজারমূল্যে উপস্থিত সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।’

তিনি আরও জানান, সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা আদায় করার বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

অবৈধ মজুত গ্যাস সিলিন্ডার সরকারি দামে বিক্রি করলো ভোক্তা অধিকার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত