সংবাদ

ইটনায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

ইটনায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিখোঁজের তিন দিন পর বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধানপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুণ দাস ধানপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে।

ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এতে থাকা পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস একটি ছোট নৌকায় করে ধনু নদীতে মাছ ধরছিলেন। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির বাল্কহেড তাদের নৌকাটিকে সজোড়ে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এতে সাগর দাস সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দাস পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয়রা নতুন খালে অরুণ দাসের মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইটনার ধানপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ অরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ এবং এর পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

ইটনায় বাল্কহেডের ধাক্কায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

নিখোঁজের তিন দিন পর বুধবার (৭ অক্টোবর) সকালে উপজেলার ধানপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অরুণ দাস ধানপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে।

ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়েছে এবং এতে থাকা পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে অরুণ দাস ও তার বড় ভাই সাগর দাস একটি ছোট নৌকায় করে ধনু নদীতে মাছ ধরছিলেন। এ সময় বাজিতপুর থেকে সুনামগঞ্জগামী একটি দ্রুতগতির বাল্কহেড তাদের নৌকাটিকে সজোড়ে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এতে সাগর দাস সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ দাস পানিতে তলিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সকালে স্থানীয়রা নতুন খালে অরুণ দাসের মরদেহ ভাসতে দেখে নৌ-পুলিশে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ইটনার ধানপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ অরুণ দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাল্কহেডটি জব্দ এবং এর পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত