কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি সিনেমা। এর মধ্যে পিপলু আর খান পরিচালিত ‘জয়া আর শারমিন’ পেয়েছে সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই উৎসবে মকবুল চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ পেয়েছে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’।
ফেডারেশন অব ফিল্ম
সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে
৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি। ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায়
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
‘জয়া আর শারমিন’-এর
প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই স্বীকৃতির জন্য উৎসব কর্তৃপক্ষসহ চলচ্চিত্র
সমালোচক, নির্মাতা ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তার মতে, এই অর্জন ছবির শিল্পী
ও কলাকুশলীদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও উৎসাহের।
ছয় দিনব্যাপী উৎসবে
মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এর মধ্যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে
ছিল ১৯টি সিনেমা। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা,
পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র উৎসবে অংশ নেয়।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র
বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার
চলচ্চিত্র ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত ছবিটি এই স্বীকৃতি পেয়েছে। এ বিভাগে জুরি
মেনশন পেয়েছে শ্রীলঙ্কার নির্মাতা নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চির ‘প্যানট্রাম’।
অন্যদিকে প্রামাণ্যচিত্র
বিভাগে সেরা ছবির ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত
‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার
অ্যাওয়ার্ড’ পেয়েছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।
স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র
বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে ড. ধৃতিশ্রী সরকার
পরিচালিত ‘দ্য টেল অব কথা’। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির পুরস্কার পেয়েছে ইরানি চলচ্চিত্র
‘সাডেনলি রাইজ’।
উল্লেখ্য, লকডাউনের
পটভূমিতে নির্মিত ‘জয়া আর শারমিন’ একটি মনস্তাত্ত্বিক চলচ্চিত্র। এতে অভিনেত্রী জয়া
ও তাঁর গৃহকর্মী শারমিনের সম্পর্কের পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে। জয়া চরিত্রে অভিনয়
করেছেন জয়া আহসান এবং শারমিনের ভূমিকায় রয়েছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন