মুম্বাইয়ে এক নাগরিক বিক্ষোভে অংশ নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। আটক থেকে মুক্তি পাওয়ার পরও নানা প্রশাসনিক ভোগান্তির মুখে পড়েন এই অভিনেতা। তার প্রেমিকা লেখা ওয়াশিংটনের দাবি, পুলিশ তাদের বাড়ি ফেরার জন্য গাড়ি ডাকতে পর্যন্ত বাধা দেয়, যার ফলে শেষ পর্যন্ত রাস্তায় হেঁটে তাদের গন্তব্যে রওনা হতে হয়।
প্রতিবেদন অনুযায়ী, ১০ অক্টোবর মুম্বাইয়ের ঐতিহ্যবাহী আগস্ট ক্রান্তি ময়দানে একটি নাগরিক বিক্ষোভে যোগ দিতে গিয়ে আটক হন ইমরান। তার সঙ্গে ছিলেন প্রেমিকা লেখা ওয়াশিংটন ও চাচাতো বোন জয়ন মেরি খান।
আটকের পর পুলিশের ভ্যান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করেন জয়ন ও লেখা। ভ্যানের ভেতর থেকে তোলা একটি ছবি পোস্ট করে জয়ন লেখেন ‘ইনকিলাব জিন্দাবাদ’। অপর একটি ভিডিওতে লেখা অভিযোগ তুলে বলেন, পুলিশ তাদের গাড়ি ব্যবহার করতে দিচ্ছে না। পরবর্তীতে অবশ্য ভক্তদের আশ্বস্ত করে তিনি নিশ্চিত করেন যে তারা সবাই নিরাপদে আছেন।
বিক্ষোভে অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করে ইমরান খান জানান, তিনি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দাবি বা সংগঠনের ব্যানারে সেখানে যাননি; বরং শহরের সাধারণ নাগরিক হিসেবেই অংশ নিয়েছিলেন। নাগরিক চলাচলের স্বাধীনতা কেন সীমাবদ্ধ করা হচ্ছে এবং বাকস্বাধীনতা কেন খর্ব করা হচ্ছে, তা বোঝার জন্যই তিনি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত হন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, 'সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস' (সিজেপি)-এর আয়োজিত অনুমতিহীন কর্মসূচিকে কেন্দ্র করে আগস্ট ক্রান্তি ময়দান থেকে ৪০০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, আদালতের নির্দেশনা অনুযায়ী অনুমোদিত স্থান ব্যতিরেকে সেখানে বিক্ষোভ করার আইনগত বৈধতা ছিল না।
/

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন