ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনরত বিক্ষোভকারীদের ‘দেশবিরোধী শক্তি’ বলে তীব্র আক্রমণ করেছেন বলিউড অভিনেত্রী ও বিজেপির লোকসভার সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াত। তার মতে, এই বিক্ষোভের মূল উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে তোলা।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (১০ অক্টোবর) দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ এবং পুলিশি ধরপাকড় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কঙ্গনা এই মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষ এখন এসব ‘দেশবিরোধী শক্তিকে’ চিনতে পেরেছে এবং পুলিশ বা প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও তাদের জবাবদিহি করতে বাধ্য করবে। হিমাচল প্রদেশের মান্ডি আসনের এই সংসদ সদস্য আরও বলেন, দেশের সুরক্ষায় বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করছে, তবে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনো অহেতুক অসুবিধা না হয়, সেদিকেও নজর রাখা প্রয়োজন।
ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপি শনিবার যন্তর মন্তরে বড় ধরনের সমাবেশের ডাক দিয়েছিল। তবে বিক্ষোভ শুরুর আগেই পুলিশি অভিযানে শীর্ষস্থানীয় নেতাদের পাশাপাশি ছয় হাজারের বেশি মানুষকে আটক করা হয়। এই পুরো পরিস্থিতি ও কঙ্গনা রানাওয়াতের মন্তব্য ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র বিতর্ক শুরু হয়েছে।
/

রোববার, ১১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন