ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন মারকুটে ব্যাটার অভিষেক শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে কেবল দলকেই জয় এনে দেননি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ২ হাজার রানের বিশ্ব রেকর্ডও নিজের করে নিয়েছেন এই তরুণ। পেছনে ফেলেছেন সতীর্থ তারকা সূর্যকুমার যাদবকে।
রবিবার (১১ অক্টোবর) ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাত্র ৩০ বলে ৬৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক। ১৮ বলে ফিফটি ছোঁয়ার পথে উইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতকের রেকর্ডও গড়েন তিনি। ম্যাচটিতে মাঠে নামার আগে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান।
এই রেকর্ড গড়তে অভিষেক খেলেছেন মাত্র ১ হাজার ২৪ বল। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম দুই হাজার রান করার ভারতীয় রেকর্ডটি ছিল সূর্যকুমার যাদবের দখলে, যিনি ১ হাজার ১৬৪ বল খেলে এই মাইলফলক ছুঁয়েছিলেন। দুর্দান্ত এই অর্জনের মাধ্যমে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের মতো অভিজ্ঞদের গড়া ভারতের বিশেষ দুই হাজার রান সংগ্রাহকদের অভিজাত ক্লাবে নাম লেখালেন অভিষেক।
চলতি বছরে দারুণ ছন্দে থাকা অভিষেক ৩২ ম্যাচে ৯২১ রান সংগ্রহ করেছেন, যার স্ট্রাইক রেট ২০৬.৫০। চলতি পঞ্জিকাবর্ষে ইতোমধ্যে তার ছক্কার সংখ্যা ৬৮টি, যা এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় হিসেবে সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। এছাড়া টি-টোয়েন্টির পাওয়ারপ্লেতে দারুণ সব ইনিংস খেলে অনন্য উচ্চতায় পৌঁছেছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই নিয়ে সপ্তমবারের মতো পাওয়ারপ্লে ওভারগুলোতে পঞ্চাশ বা তার বেশি রান করার কীর্তি গড়লেন এই ভারতীয় ওপেনার।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন