দেশের জনস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ন্ত্রক সংস্থা হওয়া সত্ত্বেও নানা সংকটে জর্জরিত হয়ে পড়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইচ্ছা থাকা সত্ত্বেও দেশজুড়ে কার্যকরভাবে নকল ও ভেজাল ঔষধবিরোধী অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
মূলত জনবল সংকট, নিজস্ব ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত যানবাহনের অভাবের কারণে পুরো ওষুধ খাতে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। এর ফলে বাজারে অবাধে বিক্রি হওয়া নিম্নমানের, নকল, ভেজাল এবং অরেজিস্ট্রিকৃত ঔষধ সেবন করে অসুস্থ রোগীরা আরও বেশি জটিল অসুস্থতার শিকার হচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের সাধারণ মানুষের জীবন রক্ষাকারী ওষুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
৫৫ জেলায় কার্যালয় নেই, জোড়াতালি দিয়ে চলছে কার্যক্রম
ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৬৪টি জেলা ও বিভাগীয় শহরগুলোতে তীব্র জনবল সংকট রয়েছে। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী সারা দেশে দুই লাখেরও বেশি ঔষধের খুচরা ও পাইকারি দোকান এবং প্রায় তিনশ ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে বর্তমানে সচল রয়েছে ২০৮টি কোম্পানি।
বহু জেলায় ড্রাগ সুপাররা নেই এবং একজন ড্রাগ সুপারকে একসঙ্গে দুই থেকে তিন জেলার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। অন্য জেলা থেকে মাঝেমধ্যে গিয়ে দায়সারাভাবে তদারকি বা পরিদর্শন করতে গিয়ে হিমশিম খেতে হয় কর্মকর্তাদের। তাছাড়া পরিদর্শনের জন্য প্রয়োজনীয় গাড়ি বা যানবাহন না থাকায় প্রত্যন্ত অঞ্চলে নজরদারি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
ঔষধ প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদকে বলেন, ৬৪টি জেলার মধ্যে ৫৫ জেলায় টেকনিক্যাল জনবল আছে। একজন ড্রাগ সুপার একসঙ্গে দুই থেকে তিনটি জেলার কার্যক্রম পরিচালনা করছেন। অনেক জেলায় অফিসও নেই। স্টাফও নেই। অন্য জেলা থেকে গিয়ে তদারকি পরিদর্শন ও অভিযান চালানো কষ্টকর। অফিসারগণের পরিদর্শনে যাওয়ার জন্য যানবাহন দরকার। তাও নেই। ফলে ঔষধ সেক্টরের কাহিল অবস্থা বিরাজ করছে। এই জনবল দিয়ে দেশের ১৮ কোটি মানুষের জীবনরক্ষায় ব্যবহৃত ঔষধ প্রস্তুত করা হয়।
শহর ও গ্রামের ওষুধের মানে আকাশ-পাতাল তফাত
অভিযোগ রয়েছে, যে সব ঔষধ বিদেশে রপ্তানি করা হয়, তার গুণগত মান এক রকম। আবার শহরের দোকানের ঔষধের থেকে গ্রামগঞ্জে বেশি লাভের জন্য নিম্নমানের ঔষধও বিক্রি করা হয়। সেখানে ড্রাগ সুপার যায় না বললেই চলে। জনবল ও ফার্মাসিউটিক্যাল অফিসার বেশি থাকলে এবং বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের ব্যবহৃত ঔষধ তদারকি করা সম্ভব হতো। এতে ভেজাল ঔষধ ব্যবহার কমত। উপকৃত হতো হাজার হাজার রোগী।
ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা টিমের অভাবে অপরাধীদের ধরা যাচ্ছে না
ঔষধের গুণগত মান নিশ্চিত করতে কোম্পানি ও দোকান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করার বাধ্যবাধকতা রয়েছে। নমুনার মান খারাপ প্রমাণিত হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হয়। কিন্তু ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিজস্ব কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা ইউনিট কিংবা নিজস্ব নিরাপত্তা ফোর্স বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না থাকায় তাৎক্ষণিক অভিযান চালানো সম্ভব হয় না। কোথাও নকল বা ভেজাল ঔষধের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলেও সময়মতো গাড়ি ও নিরাপত্তা ফোর্স জোগাড় করতে না পেরে অভিযান চালাতে গিয়ে পিছিয়ে পড়তে হয়।
বর্তমানে প্রধান কার্যালয়ে যে সীমিত জনবল রয়েছে, তা দিয়ে কেবল রুটিন মাফিক দাপ্তরিক কাজগুলো কোনোমতে চালিয়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ ও প্রান্তিক জনপদের ঔষধের দোকানগুলোতে নিয়মিত ড্রাগ সুপারদের পরিদর্শন না থাকার কারণে অধিক মুনাফালোভী অসাধু চক্র সহজেই ভেজাল ঔষধ বাজারজাত করার সুযোগ পাচ্ছে।
অকার্যকর অ্যান্টিবায়োটিক ও জীবন রক্ষাকারী ঔষধের লাগামহীন দাম
ঔষধ খাতে এই প্রশাসনিক দুর্বলতার সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু চক্র দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের নকল ঔষধ বাজারে ছড়িয়ে দিচ্ছে। একজন কাস্টিং ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ মুঠোফোনে সংবাদকে জানান, বর্তমানে বাজারে প্রচলিত নিম্নমানের অ্যান্টিবায়োটিক সেবন করেও কোনো কাজ হচ্ছে না। অনেক ক্ষেত্রে আইসিইউতে চিকিৎসাধীন মুমূর্ষু রোগী ও জরুরি অপারেশনের পর হাই-এন্ড অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না, যা রোগীর মৃত্যুর ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।
বিশেষজ্ঞদের ধারণা, ঔষধ তৈরির জন্য আমেরিকা বা ইউরোপীয় উন্নত দেশগুলোর পরিবর্তে অন্য কোনো উৎস বা চোরাই মার্কেট থেকে নিম্নমানের কাঁচামাল ও কেমিক্যাল আমদানি করায় এই বিপর্যয় ঘটছে। পাশাপাশি কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগের ঔষধ এবং মা ও শিশুদের জীবন রক্ষাকারী ঔষধের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
লাগামহীন দাম ও কিডনি রোগীর চরম দুর্দশা
একজন কিডনি রোগীর আত্মীয় মুঠোফোনে জানান, কিডনির অপারেশন করা বা কিডনি গ্রহীতার ওষুধের মূল্য লাগামহীন বাড়ছে। আবার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। এ কারণে অনেকেই বিদেশি ঔষধই বেশি ব্যবহার করেন। শুধু কিডনিই নয়, এমন বহু জটিল রোগের ঔষধের দাম লাগামহীনভাবে বাড়ছে। সাধারণ মানুষের পক্ষে এই উচ্চমূল্যের চিকিৎসা চালানো এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
নকলের কবলে জীবন রক্ষাকারী ইনজেকশন ও বিদেশি ওষুধ
ঔষধ আমদানিকারকদের একটি সূত্র জানায়, গত ১৮ থেকে ১৯ মাস ধরে গর্ভবতী মায়েদের জটিলতা এড়াতে এবং প্রসব-পরবর্তী ঝুঁকি কমাতে ব্যবহৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ 'হিউম্যান অ্যান্টি-ডি ইমিউনোগ্লোবিন' নামক বিদেশি ইনজেকশনটি বাজারে ব্যাপকভাবে নকল বিক্রি হচ্ছে। সাধারণত পাঁচ হাজার টাকা মূল্যের এই ইনজেকশনটি সংকটকালে সুযোগ বুঝে একটি প্রতারক চক্র চার হাজার থেকে চার হাজার তিনশ টাকায় সারা দেশে বিক্রি করছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ।
সম্প্রতি কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মিয়ানমারের টাইগার বামসহ নানা বিদেশি ব্যথানাশক ও প্রসাধন সামগ্রীর নকল সংস্করণও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে। এদিকে কাঁচামাল আমদানিতে বৈদেশিক মুদ্রা ও ডলার ব্যবহারের ক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা এবং চোরাই মার্কেটে অবৈধ বেচাকেনার তথ্য নজরদারির অভাব প্রসঙ্গে কর্মকর্তারা বলছেন, নিরাপত্তার ঘাটতির কারণে অনেক সময় মাঠপর্যায়ে কঠোর তদারকি করা সম্ভব হয় না।
সমস্যা সমাধানে কাজ চলছে দাবি কর্তৃপক্ষের
সার্বিক এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মিডিয়া উইংয়ের পরিচালক মো. আকতার হোসেন তার কার্যালয়ে সংবাদের এই প্রতিবেদককে জানান, অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মহোদয় ঔষধ খাতের এই নানামুখী সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করে তা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করা যায়, অচিরেই এসব জটিলতার ইতিবাচক সমাধান আসবে। এছাড়া ঔষধের লাগামহীন মূল্যবৃদ্ধি রোধ করতে এবং বাজারমূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে ঔষধ প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
একই সঙ্গে নকল ও ভেজাল ওষুধ প্রতিরোধে তাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ ও অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানান।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন