সংবাদ
সংবাদ

নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার


প্রতিনিধি, মাদারীপুর
প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পিএম

নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর আসিফ খান (২৫) নামের এক যুবকের গলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত আসিফ খান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আসিফ খান। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি। রোববার বেলা ১২টার দিকে ঘটকচর এলাকার একটি ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা নিখোঁজ আসিফ খানের বলে শনাক্ত করেন। 

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


নিখোঁজের চার দিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

মাদারীপুরে নিখোঁজের চার দিন পর আসিফ খান (২৫) নামের এক যুবকের গলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নিহত আসিফ খান সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের আজিজ খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন আসিফ খান। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবার তার কোনো সন্ধান পায়নি। রোববার বেলা ১২টার দিকে ঘটকচর এলাকার একটি ডোবার মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করলে পরিবারের সদস্যরা তা নিখোঁজ আসিফ খানের বলে শনাক্ত করেন। 

পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

এ বিষয়ে মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত