তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ ও শিল্প সহযোগিতা এবং কাতারে দক্ষ কর্মীর বাজার সম্প্রসারণের মাধ্যমে দ্বিপক্ষীয় অংশীদারত্ব নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে বাংলাদেশ।
একই সঙ্গে উভয় দেশের সঙ্গেই দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) তুরস্ক ও কাতারের সঙ্গে উচ্চপর্যায়ের পৃথক আলোচনার পর সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
তুরস্কের আন্তালিয়ায় চলমান বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ-৩১-এর ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। রোববার এক সংবাদ ব্রিফিংয়ে এ বৈঠককে ‘অত্যন্ত আন্তরিক ও তাৎপর্যপূর্ণ’ বলে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা একটি শক্তিশালী ও আরও পূর্ণাঙ্গ অংশীদারত্বের দিকে এগিয়ে যাচ্ছি।’ তিনি জানান, বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প পার্কে তুরস্কের সম্ভাব্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
কপ-৩১ সম্মেলনের আয়োজক হিসেবে অত্যন্ত ব্যস্ত সূচির মধ্যেও প্রেসিডেন্ট এরদোয়ান সীমিত সংখ্যক সরকারপ্রধানের সঙ্গে যে দ্বিপক্ষীয় বৈঠকগুলো করেছেন, তার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকটি অন্যতম। এটিকে আন্তর্জাতিক রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে বাংলাদেশ ও এর নেতৃত্বের প্রতি তুরস্কের বিশেষ গুরুত্বারোপের প্রতিফলন বলে মনে করছেন হুমায়ুন কবির।
বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ব্যক্তিগত আন্তরিকতা প্রকাশ করেন বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তুরস্কের প্রেসিডেন্টের বক্তব্য উদ্ধৃত করে প্রতিমন্ত্রী বলেন, এরদোয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, ‘আপনি আমার অত্যন্ত প্রিয় ভাই। আপনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের নেতা। তবে এর বাইরেও আপনি আমার একজন প্রিয় ভাই ও এমন একজন নেতা, যার সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করব।’ তুরস্ক নিজের সক্ষমতার মধ্যে বাংলাদেশের জন্য সবকিছু করতে প্রস্তুত বলেও আশ্বাস দিয়েছেন এরদোয়ান।
এ ছাড়া দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আইনি উদ্যোগ, মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন এবং সমন্বিত কূটনৈতিক তৎপরতা নিয়েও দুই নেতা কথা বলেছেন। আন্তর্জাতিক সহায়তার ঘাটতির প্রেক্ষাপটে কিভাবে কার্যকরভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
কাতারে দক্ষ কর্মীর বাজার সম্প্রসারণে জোর
এদিকে রবিবারই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাক্ষাৎকালে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তুলে ধরে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর জোর দেন। এ সময় কাতারের রাষ্ট্রদূতও বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার কথা স্বীকার করে দেশটির অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন।
সাক্ষাৎকালে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দোহায় আসন্ন একটি সম্মেলনে যোগ দেওয়ার জন্য হুমায়ুন কবিরের হাতে একটি আমন্ত্রণপত্র তুলে দেন রাষ্ট্রদূত আল কাহতানি।
এ সময় রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়েও উভয় পক্ষ আলোচনা করে। বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে সমর্থন দেওয়ার জন্য কাতারকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সেই সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন