সংবাদ

বন্য হাতির আছাড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পিএম

বন্য হাতির আছাড়ে কৃষকের মৃত্যু
ছবি : সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বন্য হাতির হামলায় ছাবের আহমেদ (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব গাজালিয়া সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ছাবের আহমেদ ওই এলাকার বাসিন্দা। তিনি তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়সংলগ্ন এলাকায় নিজের বোরো ধানখেত বন্য হাতির হাত থেকে রক্ষা করতে গত মঙ্গলবার রাতভর পাহারা দিচ্ছিলেন ছাবের আহমেদ। আজ ভোরের দিকে একটি বন্য হাতি পাহাড় থেকে লোকালয়ে নেমে এসে খেতের ধান নষ্ট করতে শুরু করে। ছাবের আহমেদ হাতিটিকে তাড়ানোর চেষ্টা করলে সেটি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় মসজিদের ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বলেন, হাতির বিকট গর্জন শুনে তিনিসহ আরও কয়েকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা ছাবেরের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ইদানীং বন্য হাতির উপদ্রব অনেক বেড়ে গেছে। ফসল ও ঘরবাড়ি বাঁচাতে কৃষকেরা রাত জেগে আগুন জ্বালিয়ে খেত পাহারা দিচ্ছেন। বনের ভেতর খাদ্যের সংকট থাকায় হাতিগুলো লোকালয়ে চলে আসছে বলে ধারণা করা হচ্ছে।

কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের রাজঘাট বিট কর্মকর্তা শাহ আলম বলেন, ‘খাদ্যের সন্ধানে বন্য হাতি লোকালয়ে চলে আসায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বন বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহায়তা ও ক্ষতিপূরণ দেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বন্য হাতির আছাড়ে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত