সংবাদ
সংবাদ

যুক্তরাষ্ট্রে পাঁচ টন বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম

যুক্তরাষ্ট্রে পাঁচ টন বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের একটি সামরিক গোলাবারুদ কারখানায় প্রায় পাঁচ টন বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ভয়াবহ বিস্ফোরণের আতঙ্কে জানালা ও গ্যারেজের দরজায় টেপ লাগিয়ে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন স্থানীয় অনেক বাসিন্দা।

মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) মিডলটাউনের আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে এই নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হবে। বিস্ফোরণের ফলে বাতাসে ক্ষতিকর সিসার ধুলিকণা ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুরো এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

প্রায় আট মাস আগে মার্কিন সেনাবাহিনী জানতে পারে, কারখানায় মজুত থাকা প্রায় ৯ হাজার ৭০০ পাউন্ড ‘লেড অ্যাজাইড’ অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। মূলত গ্রেনেড ও কামানের গোলায় ব্যবহৃত এই প্রাথমিক বিস্ফোরক এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

এ প্রসঙ্গে মার্কিন আর্মি সাসটেইনমেন্ট কমান্ডের মেজর জেনারেল এরিক শার্লি বলেন, মাসের পর মাস গবেষণার পর দেখা গেছে, যেখানে আছে সেখানেই এগুলো ধ্বংস করা ছাড়া নিরাপদ কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে চুপচাপ বসে থাকার সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট জানান।

বিষাক্ত ও অস্থিতিশীল এই বিস্ফোরকের ক্ষতিকর প্রভাব কমাতে বিশেষজ্ঞদের নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সেনা সচিব অ্যাডাম টেল। তিনি জানান, বিস্ফোরণের তীব্রতা ও সিসার ধুলিকণা আটকাতে পানির দেওয়াল, ফোমের ব্যারিয়ার এবং জেল ব্লক ব্যবহার করা হচ্ছে। তবুও সর্বোচ্চ সতর্কতা হিসেবে মিডলটাউন ও আশপাশের এলাকার বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনী। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, ছয় বছরের কম বয়সী শিশু এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্তদের দ্রুত এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, বাতাসে সিসার মাত্রা নিরাপদ পর্যায়ে না আসা পর্যন্ত তারা সার্বক্ষণিক নজরদারি চালাবে।

এর আগে স্থানীয় জনরোষ ও আইনি বাধার কারণে দুবার এই বিস্ফোরণ স্থগিত করা হয়েছিল। পরিবেশবাদী দুটি সংগঠন জরুরি আবেদন জানিয়ে বলেছিল, বিস্ফোরণের সিসার ধুলিকণা ১০০ মাইলের বেশি দূরেও ছড়িয়ে পড়তে পারে। তবে ফেডারেল আপিল আদালত সেই আবেদন নাকচ করে বিস্ফোরণের অনুমতি দিয়েছেন।

আদালত তার পর্যবেক্ষণে বলেন, অস্থিতিশীল এই বিস্ফোরক যে কোনো সময় অনিয়ন্ত্রিতভাবে বিস্ফোরিত হতে পারে। তাই নিয়ন্ত্রিত উপায়ে ধ্বংস করাই শ্রেয়। এদিকে পরিস্থিতি সামাল দিতে আইওয়ার গভর্নর কিম রেনল্ডস কয়েকটি কাউন্টিতে দুর্যোগ জরুরি অবস্থা জারি করেছেন এবং বাসিন্দাদের সরিয়ে নিতে ন্যাশনাল গার্ডের ১০০ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশের ইলিনয় ও মিসৌরি অঙ্গরাজ্যেও সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে পাঁচ টন বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত