সংবাদ
সংবাদ

টিকাটুলিতে হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

টিকাটুলিতে হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত
ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার টিকাটুলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে কর্মকর্তা–কর্মচারীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের ঘটনায় হোটেলটির ব্যবস্থাপক নাঈমুর রহমান (২৩) নিহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক (৫০) ও কর্মী মো. হাসান (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গভীর রাতে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, আবাসিক হোটেলটির সামনে একটি মুরগির দোকান রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ওই দোকান থেকে একটি মুরগি হোটেলে ঢুকে পড়ে। এ নিয়ে হোটেলকর্মীদের সঙ্গে মুরগির দোকানের মালিক ও তার ছেলের কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ছুরি নিয়ে হোটেলের কর্মকর্তা–কর্মচারীদের ওপর হামলা চালান।

নিহত নাঈমুরের বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে। তার বাবার নাম মো. গোলাম মোস্তফা। নাঈমুরের খালাতো ভাই সাব্বির আহমেদের ভাষ্য, মুরগির দোকানের মালিক এনায়েত কাজী টিকাটুলির স্থায়ী বাসিন্দা এবং স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার সখ্যতা রয়েছে। কিছুদিন ধরে সহযোগীদের নিয়ে তিনি হোটেলে চাঁদা দাবি করে আসছিলেন; চাঁদা না দেওয়ায় নাঈমুরের ওপর তারা ক্ষিপ্ত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রাজ্জাকের নাতি মো. জুবায়ের জানান, পূর্বশত্রুতার জেরে মুরগির দোকানের মালিক এনায়েত কাজী ও তার ছেলে ইরান কাজী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হোটেলে ঢোকেন এবং ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে দিবাগত রাত চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাঈমুরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুর রাজ্জাক ও হাসান হাসপাতালে চিকিৎসাধীন। পূর্বশত্রুতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি জুবায়ের; তার মতে, পুলিশের তদন্তেই আসল কারণ বেরিয়ে আসবে।

পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, টিকাটুলির জয়কালী মন্দিরের পাশে হোটেলটির অবস্থান। প্রাথমিকভাবে তারা জেনেছেন, দিবাগত রাত দেড়টার দিকে হোটেলের সামনের দোকান থেকে একটি মুরগি ঢুকে দোতলায় উঠে যায়। এ সময় দোকানের মালিক এনায়েত ও তার ছেলে ইরানও হোটেলে প্রবেশ করেন। মুরগি ঢোকা নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে এনায়েত ও ইরান মিলে হোটেল ব্যবস্থাপক নাঈমুরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তাকে বাঁচাতে গিয়ে মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান আহত হন। পরে হাসপাতালে নাঈমুরের মৃত্যু হয়। 

ঘটনার পর এনায়েত ও ইরান পালিয়ে যান বলে জানিয়েছেন মল্লিক আহসান। হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

টিকাটুলিতে হোটেলে ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত