সংবাদ
সংবাদ

পলাশে গণপিটুনিতে জেল পলাতক ডাকাত নিহত


প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

পলাশে গণপিটুনিতে জেল পলাতক ডাকাত নিহত
ছবি: সংগৃহীত

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাতি মামলার আসামি ও জেল পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশির ভাগ সময় এলাকার বাইরে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম নোয়াকান্দায় ঢুকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন একত্র হন। একপর্যায়ে রাত আটটার দিকে তাকে নুরুদ্দিনের কলাবাগানে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, গণপিটুনিতে নিহত জালাল একজন জেল পলাতক আসামি। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


পলাশে গণপিটুনিতে জেল পলাতক ডাকাত নিহত

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৬

featured Image

নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ডাকাতি মামলার আসামি ও জেল পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জালাল মিয়া নোয়াকান্দা গ্রামের আক্কাছ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জালাল মিয়া এলাকায় চিহ্নিত ডাকাত হিসেবে পরিচিত ছিলেন। তিনি বেশির ভাগ সময় এলাকার বাইরে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ গ্রাম নোয়াকান্দায় ঢুকলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন একত্র হন। একপর্যায়ে রাত আটটার দিকে তাকে নুরুদ্দিনের কলাবাগানে দেখতে পেয়ে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পলাশ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, গণপিটুনিতে নিহত জালাল একজন জেল পলাতক আসামি। তার বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত