ইরানের সাথে আলোচনা এবং পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিগুলোকে পুরোপুরি ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই খবর জানিয়েছে।
গালিবাফ তাঁর
পোস্টে সরাসরি দাবি করেন, “ট্রাম্প এক ঘণ্টার মধ্যে সাতটি দাবি করেছেন এবং তার
সাতটিই মিথ্যা। এই ধরনের মিথ্যাচার দিয়ে তারা যুদ্ধে জিততে পারেনি,
আর আলোচনাতেও কোনো
ফল পাবে না।” তিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন জনমতকে বিভ্রান্ত করতে ভুল তথ্য ছড়িয়ে
‘গণমাধ্যম যুদ্ধ’ (Media War) চালাচ্ছে।
হরমুজ প্রণালী নিয়ে
ট্রাম্প ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আশাবাদের বিপরীতে গালিবাফ কিছুটা কঠোর অবস্থান
ব্যক্ত করেছেন। তিনি বলেন, ইরানের ওপর মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী
অনির্দিষ্টকালের জন্য খোলা থাকবে না। গালিবাফ স্পষ্ট জানিয়ে দেন,
“হরমুজ প্রণালী দিয়ে
চলাচল হবে নির্ধারিত রুটে এবং তা অবশ্যই ইরানের অনুমতি সাপেক্ষে হতে হবে।”
তিনি আরও যোগ করেন যে,
এই সমুদ্রপথ খোলা থাকা বা না
থাকার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে নয়, বরং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে নেওয়া হয়।
সম্প্রতি
পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত মধ্যস্থতাকারী আলোচনায় ইরানের প্রতিনিধি দলের
নেতৃত্ব দিয়েছিলেন এই গালিবাফ। চলমান আলোচনা সম্পর্কে ট্রাম্পের দাবি নাকচ করে
তিনি বলেন, আলোচনার
প্রকৃত ও সঠিক তথ্য জানতে হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য
বা সাক্ষাৎকার অনুসরণ করতে হবে।
স্পিকার গালিবাফ
দাবি করেন, ট্রাম্পের
এই কৌশলী বক্তব্যগুলো মূলত মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তবে ইরানি জনগণ এই ধরনের
প্রচারণায় প্রভাবিত হবে না বলে তিনি বিশ্বাস করেন।
আগামী সোমবার
পাকিস্তানে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার বৈঠকের আগে ইরানের অন্যতম এই শীর্ষ নেতার এমন
মন্তব্য শান্তি আলোচনার টেবিলে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে বলে ধারণা করা
হচ্ছে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন