নব্বইয়ের দশকের জনপ্রিয় সায়েন্স ফিকশন সিরিজ ‘দ্য এক্স-ফাইলস’ আবারও ফিরছে দর্শকদের সামনে। তবে একেবারে নতুন রূপে। সিরিজটি পুনঃনির্মাণের প্রস্তুতি নিয়েছেন অস্কারজয়ী পরিচালক রায়ান কুগলার (‘ব্ল্যাক প্যান্থার’, ‘সিনারস’)।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু ইতোমধ্যে পাইলট পর্বের জন্য অনুমোদন দিয়েছে। আগামী মে মাসে কানাডার ভ্যাঙ্কুভারে শুটিং শুরুর কথা রয়েছে।
নতুন এই রিবুটে মূল চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ডেডওয়াইলার ও হিমেশ প্যাটেলকে। ডেডওয়াইলার (‘টিল’, ‘দ্য পিয়ানো লেসন’) ও প্যাটেল (‘ইয়েস্টারডে’, ‘দ্য ফ্র্যাঞ্চাইজি’) দুজনেই নতুন চরিত্রে অভিনয় করছেন।
সিরিজটির গল্প দুই এফবিআই এজেন্টকে ঘিরে। যাদের দায়িত্ব দেওয়া হয়েছে দীর্ঘদিন বন্ধ থাকা ‘এক্স-ফাইলস’ বিভাগে। যেখানে ব্যাখ্যাতীত রহস্য ও প্যারানরমাল ঘটনা তদন্ত করা হয়।
পাইলট পর্বে লেখক হিসেবে দায়িত্ব পালন করবেন জেনিফার ইয়েল। সিরিজের মূল নির্মাতা ক্রিস কার্টার থাকছেন নির্বাহী প্রযোজক হিসেবে।
মূল সিরিজের ডানা স্কালি চরিত্রের অভিনেত্রী গিলিয়ান অ্যান্ডারসন ইতোমধ্যেই কুগলারের পাইলট স্ক্রিপ্ট পড়েছেন। সম্প্রতি ওয়াশিংটন ডিসির অ্যাজম কন অনুষ্ঠানে তিনি জানান, স্ক্রিপ্টটি ‘সত্যিই ভালো’ লেগেছে।
এক্স-ফাইলস ভক্তদের প্রতি অ্যান্ডারসনের বার্তা: “একটা খোলা মাথা নিয়ে সুযোগ দিন। কারণ এটা ফাকিং কুল হবে। এটা ভিন্ন, এটা স্পেশাল।”
এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কুগলারের সঙ্গে তার ‘কয়েকটি কথোপকথন’ হয়েছে। ভবিষ্যতে ক্যামিও চরিত্রে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
হিমেশ প্যাটেল ও ড্যানিয়েল ডেডওয়াইলার
গত বছর এক পডকাস্টে কুগলার জানিয়েছিলেন, সিরিজটি ‘সত্যিই ভীতিকর’ হবে। ‘এক্স-ফাইলস’-এর মূল নির্মাতা ক্রিস কার্টার বলেছেন, কুগলার ‘একটি বৈচিত্র্যময় কাস্ট’ নিয়ে সিরিজটি পুনঃনির্মাণ করছেন। কার্টারের ভাষ্য, ‘আমরা অনেক জায়গা কভার করেছি, তাই তার কাজটা সহজ হবে না।’
নতুন ‘এক্স-ফাইলস’ নির্মাণ করছে অনিক্স কালেক্টিভ ও টুয়েন্টিয়েথ টেলিভিশন। পাইলট পর্ব সবুজ সংকেত পেলে পুরো সিজনের জন্য অনুমোদনের অপেক্ষা থাকবে।

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন