সংবাদ

মানিকগঞ্জে টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম

 মানিকগঞ্জে টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা
মানিকগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তব্য দিচ্ছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। ছবি : সংবাদ

মানিকগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদানের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের এই কর্মসূচির আওতায় আনতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল বাতেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম।

আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৯ এপ্রিল ২০২৬

মানিকগঞ্জে টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

মানিকগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

সিভিল সার্জন ডা. এ কে এম মোবাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

সভায় বক্তারা বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও ঝুঁকিপূর্ণ রোগ। শিশুদের এই রোগ থেকে সুরক্ষা দিতে টিকাদানের কোনো বিকল্প নেই। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের শিশুদের এই কর্মসূচির আওতায় আনতে স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুল বাতেন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম।

আসন্ন টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানান জেলা প্রশাসক।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত