বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের জন্য এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর এই বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং পরিবেশবান্ধব জ্বালানি নীতি বাস্তবায়নে কানাডার উদ্যোক্তাদের বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।
বৈঠকে বর্তমান সরকারের জ্বালানি পরিকল্পনার কথা তুলে ধরে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের সরকার নবায়নযোগ্য জ্বালানি খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি হাইকমিশনারকে অবহিত করেন, ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে সরকার ইতোমধ্যে ব্যাপক কার্যক্রম শুরু করেছে।
বিনিয়োগকারীদের আশ্বস্ত করে মন্ত্রী আরও বলেন, এই খাতে যারা বিনিয়োগ করতে এগিয়ে আসবেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে।
তিনি কানাডার শক্তিশালী জ্বালানি খাতের উদ্যোক্তাদের বাংলাদেশের এই বিশাল সৌরবিদ্যুৎ প্রকল্পে অংশীদার হওয়ার আমন্ত্রণ জানান।
বাংলাদেশের এই আহ্বানের প্রেক্ষিতে কানাডার হাইকমিশনার অজিত সিং দুই দেশের বিদ্যমান সুদৃঢ় বন্ধুত্বের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে।
তিনি কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্মরণ করে বলেন, তারা দুই দেশের অর্থনীতিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
হাইকমিশনার আরও যোগ করেন, কানাডার বিনিয়োগকারীরা বর্তমানে বাংলাদেশে এগ্রি-ফুড, ফিনটেক এবং নবায়নযোগ্য জ্বালানি; বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য অত্যন্ত আগ্রহী।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন, এই বাণিজ্যিক সম্প্রসারণের মাধ্যমেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
দ্বিপাক্ষিক এই উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব (আইআইটি) শিবির বিচিত্র বড়ুয়া উপস্থিত ছিলেন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন