সংবাদ

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০২:৩১ পিএম

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ। ওই দিন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের প্রেক্ষাপটে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজা তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।

এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মামলার বাদী হুমায়ুন কবির জানান, জেলা বিএনপির নির্দেশনায় এই মামলাটি করা হয়েছিল। মামলার পর আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত হননি এবং আজ মঙ্গলবারও আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদী হুমায়ুন কবির বলেন, "মন্ত্রীকে নিয়ে জনসমক্ষে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। সমন জারির পরও তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতে হাজির হননি, যার ফলে আদালত এই কঠোর ব্যবস্থা নিয়েছেন।"

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু-কে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন।

ঘটনার সূত্রপাত গত ২৬ মার্চ। ওই দিন মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে একটি বক্তব্য দিয়েছিলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সেই বক্তব্যের প্রেক্ষাপটে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় আমির হামজা তাকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন।

এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির বাদী হয়ে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

মামলার বাদী হুমায়ুন কবির জানান, জেলা বিএনপির নির্দেশনায় এই মামলাটি করা হয়েছিল। মামলার পর আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করেন এবং তাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত হননি এবং আজ মঙ্গলবারও আদালতে হাজির না হওয়ায় বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

বাদী হুমায়ুন কবির বলেন, "মন্ত্রীকে নিয়ে জনসমক্ষে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করায় আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। সমন জারির পরও তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালতে হাজির হননি, যার ফলে আদালত এই কঠোর ব্যবস্থা নিয়েছেন।"

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত