সংবাদ

রংপুরে লোডশেডিংয়ের ভোগান্তি মাথায় নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পিএম

রংপুরে লোডশেডিংয়ের ভোগান্তি মাথায় নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা
ছবি : সংবাদ

রংপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষার প্রস্তুতি ও প্রথম দিনের অংশগ্রহণে শিক্ষার্থীদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র গরম আর অব্যাহত লোডশেডিং। পড়াশোনার ব্যাঘাত এড়াতে পরীক্ষার দিনগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে পরীক্ষার্থী ও অভিভাবকেরা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রংপুর জেলায় এবার মোট ৮৪টি কেন্দ্রে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মধ্যে ৫৩টি কেন্দ্রে ৩২ হাজার ৪৯ জন এসএসসি, ১৫টি কেন্দ্রে ৬ হাজার ৩৭৯ জন দাখিল এবং ১৬টি কেন্দ্রে ৩ হাজার ১৩২ জন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী রয়েছে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে একজন করে ট্যাগ অফিসার এবং আটটি উপজেলা ও মহানগর এলাকায় পৃথক ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

এদিকে পরীক্ষা শুরুর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ বিধিনিষেধ জারি করা হয়েছে। পুলিশ কমিশনার মজিদ আলীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগর এলাকার ২৪টি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সব ধরনের জনসমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

সকালে রংপুর নগরীর শালবন এলাকায় আরসিসিআই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল নয়টার আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হয়েছে। তবে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল ক্লান্তি।

আসমা মমতাজ নামের এক পরীক্ষার্থী বলে, ‘সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুতের লোডশেডিং। ঠিকমতো পড়াশোনা করা যাচ্ছে না, আবার গরমে ঘুমানোও যাচ্ছে না। পরীক্ষার সময়টুকু যেন লোডশেডিং না দেওয়া হয়, সরকারের কাছে আমাদের এই একটাই আবেদন।’

শামসাদ আবিদ নামের আরেক পরীক্ষার্থী জানায়, গত কয়েক দিনের লোডশেডিংয়ের কারণে শেষ মুহূর্তের রিভিশন দিতে তার খুব সমস্যা হয়েছে।

অভিভাবকেরা জানান, বিদ্যুতের অভাবে প্রচন্ড গরমে তাদের সন্তানরা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ বোধ করছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রংপুরে লোডশেডিংয়ের ভোগান্তি মাথায় নিয়ে পরীক্ষার হলে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত