সংবাদ

চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে পেটালেন বিএনপি নেতা

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পিএম

চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে পেটালেন বিএনপি নেতা
গাজীপুরের কালীগঞ্জে চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করছেন স্থানীয় এক বিএনপি নেতা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চোর সন্দেহে এক যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। গত রোববার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রামের ‘বিএনপি মোড়’ এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকাল থেকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

অভিযুক্ত সিরাজ মিয়া নাগরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং পানজোরা গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী যুবকের নাম শাহীন (১৭)। তিনি একই গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশাচালক।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শাহীনকে বিদ্যুতের খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে অমানবিক ভাবে পেটাচ্ছেন সিরাজ মিয়া। এ সময় ওই যুবক বারবার আর্তনাদ করলেও মারধর থামানো হয়নি। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই বিষয়টিকে ‘আইন নিজের হাতে তুলে নেওয়ার’ শামিল বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চুরির অভিযোগ থাকলেও কোনো ব্যক্তিকে এভাবে হাত-পা বেঁধে প্রকাশ্যে পেটানো যায় না। অভিযুক্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়াই ছিল সঠিক পথ। পরে চুরির কোনো সুনির্দিষ্ট প্রমাণ না মেলায় শাহীনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তাঁরা জানান।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সিরাজ মিয়া বলেন, ‘শাহীন আমার চাচাতো ভাই। সে এলাকায় বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত। সম্প্রতি একটি বাড়ি থেকে সে মালামাল চুরি করেছে। এলাকাবাসী ওর ওপর ক্ষিপ্ত ছিল। আমি বড় ভাই হিসেবে ওকে হালকা শাসন করে ছেড়ে দিয়েছি।’

নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার বলেন, ‘ভিডিওটি ভাইরাল হওয়ার কথা শুনেছি। ওয়ার্ড সভাপতি হিসেবে হয়তো সামান্য শাসন করেছে, বিষয়টি খুব জটিল কিছু নয়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে ভিডিওর বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে যুবককে পেটালেন বিএনপি নেতা

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত