সংবাদ

কক্সবাজারে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম

কক্সবাজারে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ
ইউপি সদস্য রোস্তম আলীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় রোস্তম আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। বুধবার (২২ এপ্রিল) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত রোস্তম আলী ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক পাহাড়ের দিকে তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই অপহরণকারীরা তার পরিবারের কাছে মুঠোফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভোরবেলায় এমন অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কক্সবাজারে অস্ত্রের মুখে ইউপি সদস্যকে অপহরণ

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের পানেরছড়া ঢালা এলাকায় রোস্তম আলী নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে অপহরণ করেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। বুধবার (২২ এপ্রিল) ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। অপহৃত রোস্তম আলী ঈদগড় ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোস্তম আলী ঈদগাঁও থেকে ঈদগড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে পানেরছড়া ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে তাকে জোরপূর্বক পাহাড়ের দিকে তুলে নিয়ে যায়। অপহরণের পরপরই অপহরণকারীরা তার পরিবারের কাছে মুঠোফোনে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ভোরবেলায় এমন অপহরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা সড়কের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই অপহৃত ইউপি সদস্যকে উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে। অপহরণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত