সংবাদ

একদিনে নিষ্পত্তি ১৭৭ মামলা

জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি ও ভার্চুয়াল কার্যক্রম

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০১:৪২ এএম

জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি ও ভার্চুয়াল কার্যক্রম

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে সরকারের গৃহীত সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করে অফিস সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একই সঙ্গে সরকারি নির্দেশনা মেনে জ্বালানি ব্যবহার কমিয়ে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গত ৫ মার্চে ১১ দফা নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সময়সূচি পুনর্নিধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগ সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং আপিল বিভাগ সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া সুপ্রিম কোর্টের ব্যবহৃত সরকারি গাড়িতে জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আদালত তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্টের প্র্যাকটিস নির্দেশনা অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি পরিচালিত হচ্ছে।’

বুধবারের কার্যক্রমের তথ্য অনুযায়ী, ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারিক কার্যক্রমে ব্যাপক গতিশীলতা লক্ষ্য করা গেছে বলেও উল্লেখ করা হয়।  আপিল বিভাগ (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলা শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি হয়েছে। পাশাপাশি হাইকোর্ট বিভাগ ৬১২টি মামলা শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি হয়েছে। উভয় বিভাগে মোট ৭০৭টি মামলা শুনানি এবং ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে বলে সুপ্রীম কোর্টের জনসংযোগ কর্মকর্তা এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল শুনানির জন্য মামলার দৈনন্দিন কার্যতালিকা এবং মিটিং আইডি নিয়মিতভাবে সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে সপ্তাহে দুইদিন আপিল ও হাইকোর্ট বিভাগ ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার থেকে  আন্দোলন করছেন আইনজীবীরা। আজ বুধবারও সুপ্রীম কোর্টে মিছিল-সমাবেশ শেষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন।

আইনজীবী নেতারা বলেছেন, আজকের মধ্যে কোর্ট ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামীকাল থেকে কালো পতাকা মিছিলসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

জ্বালানি সাশ্রয়ে সুপ্রিম কোর্টের নতুন সময়সূচি ও ভার্চুয়াল কার্যক্রম

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত