দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটযুদ্ধ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আজ নির্বাচন উপলক্ষে বিসিবিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে, যা ক্রিকেট বোর্ডের ইতিহাসে এই প্রথম। ভোটগ্রহণ শেষে আজ সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। এরপর নবনির্বাচিত পরিচালকদের নিয়ে একটি বোর্ড মিটিংয়ের কথা থাকলেও, সেখানে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলে জানা গেছে।
বিসিবির পরিচালনা পর্ষদের মোট ২৩টি পরিচালক পদের মধ্যে ৮ জন প্রার্থী ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। ফলে আজ বাকি ১৫টি পদের জন্য ব্যালটযুদ্ধে নামছেন প্রার্থীরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে অন্যতম হলেন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর এবং ঢাকা বিভাগ থেকে নির্বাচিত এস এম আবদুল্লাহ আল ফুয়াদ। ভোটের আগেই ৮ জন নিশ্চিত হয়ে যাওয়ায় অনেকেই এটিকে 'সাদামাটা নির্বাচন' মনে করলেও ভোটারদের একাংশের মতে, ফলাফলে দু-একটি চমক আসলেও আসতে পারে।
এবারের নির্বাচনের মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২)। এখানে ১২টি পরিচালক পদের বিপরীতে লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতে তামিম ইকবাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন ও মির্জা ইয়াসির আব্বাসের মতো আলোচিত প্রার্থীরা ভোটের লড়াইয়ে আছেন। গুঞ্জন রয়েছে, নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে ৮-১০ জনের প্যানেল আগেই প্রায় নিশ্চিত করা হয়েছে, তবে ভোটাররা শেষ মুহূর্তে চমক দেখাতে পারেন।
অন্যদিকে, জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে (ক্যাটাগরি-১) ৭১ জন ভোটারের মধ্যে কেবল ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এদের ভোটে খুলনা থেকে ২ জন এবং বরিশাল থেকে ১ জন পরিচালক নির্বাচিত হবেন। বিশেষ করে বরিশাল বিভাগে বিপিএলের সফল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের স্বত্বাধিকারী ও তামিম ইকবালের আস্থাভাজন মিজানুর রহমানের সাথে আরেক প্রার্থী মুনতাসির আলমের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
এবারের নির্বাচনে মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোটদানের আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে ৪১ জন ভোটার সশরীরে উপস্থিত না হয়ে অনলাইনের মাধ্যমে অর্থাৎ 'ই-ভোট' দেবেন। ই-ভোটারদের মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির ৩ জন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।
তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে শুরুতে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেলেও, শেষ পর্যন্ত মাঠের প্রচারণা অনেকটাই ঝিমিয়ে পড়েছে। স্টেডিয়াম প্রাঙ্গণে ব্যানার বা পোস্টারের জৌলুস কম থাকলেও, শেষ পর্যন্ত পর্দার পিছনের সমীকরণ কোন দিকে যায় তা দেখতে চোখ থাকবে সন্ধ্যা ৬টার ফলাফলের দিকে।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন