সংবাদ

রাউজানে হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু

প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রতিনিধি, রাউজান-হাটহাজারী (চট্টগ্রাম)
প্রকাশ: ৭ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

রাউজানে হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু
নিহত কৃষক জমির উদ্দিন। ছবি : সংবাদ

চট্টগ্রামের রাউজানে হরিণ শিকার করতে গিয়ে গুলিতে জমির উদ্দিন (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার হলদিয়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জমির উদ্দিন পার্শ্ববর্তী ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দক্ষিণ খিরাম গ্রামের মৃত তোফায়েল আহমদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সর্তা বন বিটের আওতাধীন গহীন বনে বন্য প্রাণী শিকারি একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। সেখানে হরিণের অভয়ারণ্য থাকায় প্রায়ই চক্রটি হরিণ শিকার করে। গতকাল দুপুরে চক্রটি হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে গুলি করলে কৃষক জমির উদ্দিন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খিরামের চৌমুহনী বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিকারির গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।’ সর্তা বন বিট কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সর্তা বিটের কিছু এলাকায় হরিণের বিচরণ থাকায় গোপনে শিকারিরা মাঝেমধ্যে সেখানে হানা দেয়। একইভাবে গতকালও হরিণ শিকার করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, হরিণ শিকারে গিয়ে গুলিতে একজনের মৃত্যুর খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার সময় নিহতের সঙ্গে একই এলাকার জামাল, শফিসহ আরও দুইজন ছিলেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

রাউজানে হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত