সংবাদ

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৭ জুন ২০২৬, ০১:২৮ পিএম

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

​রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

​এই রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি 'মাইলফলক' বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল বলেন, ​"শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার এই মামলায় রাষ্ট্রের সব যন্ত্র অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। আর সে কারণেই এত দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।" ​তিনি আরও বলেন, এত কম সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ শেষ করার মাধ্যমে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে পাশবিকভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর দ্রুততম সময়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত প্রধান আসামি ও তার সহযোগীকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৭ জুন ২০২৬

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ার মাইলফলক: অ্যাটর্নি জেনারেল

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

​রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামি সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

​আজ রবিবার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

​এই রায়কে বিচারিক প্রক্রিয়ার একটি 'মাইলফলক' বলে মন্তব্য করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। আজ দুপুরে সুপ্রিম কোর্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলার রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

​অ্যাটর্নি জেনারেল বলেন, ​"শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার এই মামলায় রাষ্ট্রের সব যন্ত্র অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। আর সে কারণেই এত দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হয়েছে।" ​তিনি আরও বলেন, এত কম সময়ের মধ্যে এই চাঞ্চল্যকর মামলার বিচারকাজ শেষ করার মাধ্যমে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে পাশবিকভাবে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। এই নৃশংস ঘটনার পর দ্রুততম সময়ে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত প্রধান আসামি ও তার সহযোগীকে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত