রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে (৮) ধর্ষণের পর গলা কেটে হত্যার বর্বরোচিত মামলার রায় শুনতে আদালতে হাজির হয়েছেন তার বাবা ও মামলার বাদী আব্দুল হান্নান মোল্লা। আজ রবিবার (৭ জুন) সকাল ১০টা ৩৫ মিনিটে তাকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের এজলাসে প্রবেশ করতে দেখা যায়।
আজ ঠিক বেলা ১১টা থেকে এই বহুল আলোচিত মামলার রায় পড়া শুরু করেছেন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। একমাত্র কন্যাসন্তানকে হারানো বাবার উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।
রায়কে কেন্দ্র করে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকাল ৮টা ৫০ মিনিটে মামলার প্রধান আসামি সোহেল রানাকে এবং তার কিছুক্ষণ আগে স্ত্রী স্বপ্না আক্তারকে কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হয়। পরবর্তীতে রায় ঘোষণার সার্বিক প্রস্তুতি শেষে তাদেরকে আদালতের মূল কাঠগড়ায় হাজির করা হয়।
৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার এই বর্বরোচিত ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণা হতে যাচ্ছে। বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত দ্রুততম সময়ে কোনো হত্যা মামলার রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম এবং এক নজিরবিহীন দৃষ্টান্ত।
গত ১৯ মে দিবাগত রাতে মামলা দায়েরের পর মাত্র ৫ দিনের মাথায় (২৪ মে) আদালতে নিখুঁত চার্জশিট জমা দেয় পুলিশ। যার প্রেক্ষিতে মাত্র ১৯ দিনের মাথায় আজ চূড়ান্ত রায় দেওয়া হচ্ছে।
ঘাতকদের সর্বোচ্চ শাস্তির আশায় বুক বেঁধে এখন আদালতের এজলাসে অপেক্ষা করছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন